https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

জাতীয় ডেস্ক ঃ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নির্মল রঞ্জন গুহ’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর উদ্যোগে আজ ২৯ জুন ২০২৪, শনিবার সকাল ১১টায় কলাবাগান ক্রীড়া চক্র মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ম.আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি।


এসময় আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মজিবুর রহমান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া, সাধারণ সম্পাদক আনিছুর রহমান নাঈম।
এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ও মহানগরের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এছাড়াও সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি দেবাশীষ বিশ্বাস এবং অ্যাড. মানিক কুমার ঘোষ এর নেতৃত্বে কেন্দ্রীয় ও ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ আজ সকাল ১১টায় ঢাকা জেলার অন্তর্গত দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নে অবস্থিত নির্মল রঞ্জন গুহর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রেস রিলিজ
অ্যাড. মোঃ মনির হোসেন
উপ -দপ্তর সম্পাদক
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

Leave a comment

Trending