
প্রেস বিজ্ঞপ্তি:
৪ জুলাই ২০২৪ইং
সিলেট প্রতিনিধি ঃ সিলেটে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ওয়ার্ডসমূহে ত্রাণ বিতরণ করেছে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো: জাকির হোসেনের নির্দেশনায় (৪ জুলাই ২০২৪ইং) নগরীর ৯, ২০ নং ও ২৬ নং ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, দপ্তর সম্পাদক খোন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, কার্যনির্বাহী সদস্য এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যনির্বাহী সদস্য তৌফিক বক্স লিপন, ২৬ নং ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম সাহেদ, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, এম.এন.ইসলাম,আতাউর রহমান বাচ্চু, শাহিন আহমদ, মোঃ নুরুজ্জামান, বিলাল আহমদ রাজু, মির্জা দুলাল আহমদ, আজির উদ্দিন, আদনান খান হেলাল, নাছির উদ্দিন,সেলিম আহমদ, আকতারুজ্জান, পারভেজ আহমদ,হোসেন আহমদ,রাজন আহমদ, সাইদুর রহমান জুনেল, আতিকুর রহমান মাহিন,আরমান আহমদ,নিজাম উদ্দিন, আসাদ আহমদ প্রমুখ।

Leave a comment