
জাতীয় ডেস্ক ঃ কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থী ও সাধারণ মানুষের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে সারা দেশে বিশেষ প্রার্থনার আয়োজন করেছে আওয়ামী লীগ।
আগামীকাল শুক্রবার জুম্মার নামাজে দেশের সকল মসজিদে দোয়া ও মোনাজাত এবং আগামী রবিবার দেশের মন্দির, মঠ, গির্জা ও প্যাগোডাসহ সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ঢাকাসহ সারা দেশে বিএনপি-জামায়াতের সহিংসতায় নিহত শিক্ষার্থীসহ সাধারণ মানুষ যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে আগামী শুক্রবার (২৬ জুলাই) বাদ জুমা সারা দেশে সব মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। একইসঙ্গে আগামী রোববার (২৮ জুলাই) দেশের মন্দির, মঠ, গির্জা ও প্যাগোডাসহ সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সর্বস্তরের নেতাকর্মীদের ওই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য সাংগঠনিক নির্দেশনা দিয়েছেন।

Leave a comment