https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

জাতীয় ডেস্ক ঃ আর্থীক খাতের রাঘব বোয়ালদের বিপক্ষে কঠোর হুসিয়ারী দিয়েছেন অর্থ উপদৃস্টা ড .সালেহ উদ্দিন আহমেদ । তিনি বলেন কালো টাকা সাদা করার বিধান না থাকার এনবিআর এদেরকে ধরতে পারবে খুব সহজেই ।

তিনি শনিবার (৭ সেপ্টেম্বর) নগরীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্ন্যান্স ম্যানেজম্যান্টের (বিআইজিএম) সভা শেষে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা আরও বলেন, ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হওয়ার জন্য। আশা করি চাঁদাবাজ কমলে নিত্যপণ্যের দাম কমবে। আলু ও পেঁয়াজে ট্যাক্স কমানো হয়েছে। দাম শুধু কাওরানবাজারে দেখলে হবে না অন্যান্য বাজার দেখতে হবে। কাওরানবাজারে চারবার হাত বদল হয় নিত্যপণ্যের এটা বন্ধ করা হবে।

শিল্প কারখানা কারখানা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, পোশাক খাতের অস্থিরতা কমাতে মালিক শ্রমিক এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। দ্রুত এটা সমাধান হবে।

Leave a comment

Trending