https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

জাতীয় ডেস্ক ঃ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের হাতে গন পিটুনির শিকার হয়েছিলেন । পরে বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা যায়, বুধবার সন্ধ্যায় শামীমকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় দেখতে পান কয়েকজন শিক্ষার্থী। এ সময় উপস্থিত বিক্ষুব্ধ কয়েকজন তাকে মারধর করে প্রক্টর অফিস নিয়ে যায়। পরে প্রক্টরিয়াল বডি তাকে পুলিশের কাছে সোপর্দ করে। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

পুলিশ ও শামীমের পরিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত শামীম বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।এ দিকে বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা এ রকম মব জাস্টিচের বিচার চেয়ে দোষী দেরকে শাস্তির আওতায় আনার জোর দাবী জানিয়েছেন উপাচার্যের কাছে নতুবা তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে হুসিয়ারী উচ্চারন করেছেন ।

Leave a comment

Trending