
সিলেট প্রতিনিধি ঃ শাবিপ্রবি,র প্র-ভিসি ও কোষাধক্ষ্যকে স্বপথ পাঠ করিয়ে বিশ্ব রেকর্ড করলেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা । গতকল্য বিশ্ববিদ্যালয়ে এই স্বপথ বাক্য পাঠ করতে দেখা যায় উল্লেখিত দুই শীর্ষ কর্মকর্তাকে । স্বপথ বাক্য পাঠ করানোর এই দৃশ্য টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার সাথে সাথে পুরো দেশ জুড়ে নিন্দার ঝড় বহে যাচ্ছে ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সহ-উপাচার্য হিসেবে মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক মো. ইসমাইল হোসেন বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। পরে বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে তাদের সঙ্গে মতবিনিময় করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক দল ও সাধারণ শিক্ষার্থীরা। একপর্যায়ে নতুন সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে শিক্ষার্থীদের পক্ষ থেকে শপথবাক্য পাঠ করানো হয়।
শপথবাক্য পাঠ করানোর ভিডিওটি সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যায়, সম্মেলনকক্ষে দাঁড়িয়ে নতুন সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে শপথবাক্য পাঠ করাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও থিয়েটার সাস্টের সভাপতি পলাশ বখতিয়ার। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে তাদের ওই শপথবাক্য পড়তে শোনা যাচ্ছিল। শপথবাক্য পাঠকালে সেখানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো. আবদুল কাদির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব, আবু সালেহ মো. নাসিমসহ বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং কয়েকজন সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সিলেটের এক বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যক্ষের সাথে কথা হয় আমাদের প্রতিনিধির ,তিনি জানান , শিক্ষার্থীরা স্বপথ পাঠ করায় আর শিক্ষকরা তা পাঠ করেন এটা পৃথীবির কোন দেশে আজ ও পর্যন্ত দেখা যায় নি ।তিনি আর বলেন বর্তমান প্রশাসন দেশের শিক্ষা ব্যবস্হাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে । দেশে শীর্ষ বিদ্যাপিঠ গুলো মানুষ হত্যার সেল হিসেবে এখন কাজ করছে । ভাতের বিনিময়ে মানুষকে হত্যা করছে ঐ সব বিশ্ববিদ্যালয়ের তথাকতিথ বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা । প্রশাসনের চরম ব্যর্থতা এটি বলে তিনি জানান । তিনি আর বলেন , এটি একটি রেকর্ড এবং চাইলে এর জন্য গ্রিনেসবুকে বাংলাদেশের নাম লেখানো যাবে । এ ব্যাপারে প্রভিসি সাথে কথা বলতে চাইলে তার মুটো ফোন বন্ধ পাওয়া যায় ।

Leave a comment