https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

নিউইয়র্ক প্রতিনিধি ঃ জাতি সংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে সোমবার নিউইয়র্কে পৌঁছান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরে নিউইয়র্কের নির্ধারিত হোটেলে গিয়ে উঠেছেন তিনি।

মঙ্গলবার ভারতীয় বার্তা সংস্থা এএনআই একটি ভিডিও প্রকাশ করে বলেছে, হোটেলের লিফটে ওঠার আগে প্রফেসর ইউনূসকে প্রশ্ন করার চেষ্টা করেন ভারতীয় সাংবাদিকরা। ওই সময় কয়েকজন সাংবাদিক তার কাছে পৌঁছে যান। তখন তাদের ঠেলে দূরে সরিয়ে দেন এক নিরাপত্তারক্ষী।

এএনআই বলছে, ভারতের ওই সাংবাদিকরা ড. মুহাম্মদ ইউনূসকে প্রশ্ন করার চেষ্টা করলেও তিনি তাদের এড়িয়ে যান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতিসংঘ সফর কাভার করতে ওই সাংবাদিকরা সেখানে গেছেন।

তবে এএনআইয়ের ১৪ সেকেন্ডের ভিডিওতে কোনও সাংবাদিকের প্রশ্ন শোনা যায়নি। দুই সাংবাদিকের মধ্যে একজনকে কেবল ‘ড. ইউনূস, ড. ইউনূস’, আরেকজনকে ‘ইউনূস স্যার, ইউনূস স্যার’ বলতে শোনা যায়। ওই সময় প্রফেসর ইউনূস লিফটে করে চলে যান।

Leave a comment

Trending