
জাতীয় ডেস্ক ঃ সাংবাদিক মাসুদ কামাল ও (বামে ) তাপসী তাবাসসুম ঊর্মি (ডানে ) চাকরিবিধি লংঘনের দায়ে লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। সম্প্রতি তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে ঊর্মির পক্ষে দাড়িয়ে এবার বিষয়টি নিয়ে ক্ষোভ ও তার বক্তব্যে তুলে ধরেছেন ফেইসবুক লাইবে এসে বিশিস্ট সাংবাদিক মাসুদ কামাল । তিনি জানতে চান ঊর্মিকে কেন ওএসডি করা হলো! তিনি বলেন প্রত্যেকটি মানুষের বাক স্বাধীনতা ও আদর্শগত স্বাধীনতা আছে , সে তো তার আদর্শের জায়গা থেকে বলেছে। এতে দোষের কি ? তিনি আর বলেন ড. ইউনুস উনি নিজেই তো সমালোচনার কথা বললেন , তাহলে তাকে চাকুরীচুৎ করা হলো কেন ? তিনি বলেন আমি নিশ্চিত ড. ইউনুস সেটা তিনি করেন নি ? অতি উৎসাহী আমলারা এটা করেছে । তিনি বলেন দেশের মানুষ এই আমলাতন্ত্রের সংস্কার চেয়েছে তাহলে আমরা কি সংস্কার করবো ।
এর আগে শনিবার নিজের ফেসবুকে তাপসী তাবাসসুম ঊর্মি লেখেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ। কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’ এর আগেও তাপসী তার ফেসবুকে জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলন নিয়ে উসকানিমূলক পোস্ট করেন। তিনি রংপুরে পুলিশের গুলিতে নিহেত আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করেও উসকানিমূলক পোস্ট দিয়ে প্রশাসনে বিতর্কের জন্ম দেন। ঊমির এসব পোস্টের কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হতে পারে বলে নেটিজেনরা মনে করছেন। যদিও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মানসুর হোসাইন সাংবাদিকদের জানান, সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মিকে ওএসডি করার পর সাময়িক দরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে

Leave a comment