https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

সিলেট প্রতিনিধি ঃ সিলেটের ওসমানীনগর উপজেলায় ট্রাক বোঝাই চোরাই চিনি ছিনতাই করতে গিয়ে স্থানীয় জনতা ও পুলিশের হাতে পাকড়াও হয়েছেন সিলেট মহানগর বিএনপির দুই নেতা। একই সঙ্গে আরও চারজনকে আটক করা হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে সিলেট-ঢাকা মহাসড়কের তাদেরকে সাদিপুর সেতু এলাকা আটক করা হয়।

এ ঘটনার পর রাতেই ওই দুই নেতাকে দল থেকে বহিস্কার করেছে সিলেট মহানগর বিএনপি।

ভারত থেকে চোরাইপথে আসা অবৈধ চিনিরি চালান ছিনতাইয়ের চেষ্টার দায়ে আটক ও বহিস্কৃত বিএনপি নেতারা হলেন- সিলেট মহানগরের ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুরমার বারখলা রূপালি আবাসিক এলাকার মৃত ছানা মিয়ার ছেলে মো. সোলেমান হোসেন সুমন (৪২) এবং ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক  ও ভার্থখলার সোনালী আবাসিক এলাকার মৃত দিলু মিয়ার ছেলে মো. আবদুল মান্নান (৪৩)।

Leave a comment

Trending