https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

জাতীয় ডেস্ক ঃ ১৫ জুলাই হতে ৮ আগস্ট পর্যন্ত সংগঠিত গণঅভ্যুত্থানে যারা সক্রিয়ভাবে মাঠে থেকে কাজ করেছেন তাঁদের কোনো মামলায় গ্রেপ্তার বা হয়রানি করা হবে না। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার পথে এক নবযাত্রা সূচিত হয়েছে। এ গণঅভ্যুত্থানকে সাফল্যমণ্ডিত করতে যেসব ছাত্র-জনতা সক্রিয়ভাবে আন্দোলনের মাঠে থেকে এর পক্ষে কাজ করেছেন, তাদের বিরুদ্ধে ১৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সংগঠিত জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার জন্য কোন মামলা, গ্রেপ্তার বা হয়রানি করা হবে না।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘এ বিষয়ে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা প্রদান করা হলো। এ বিষয়ে অসত্য তথ্য প্রদান করে কোনো সুবিধা অর্জনের বিরুদ্ধেও সংশ্লিষ্টদের সতর্ক করা হলো।’

এ দিকে এই আদেশ জারির পর থেকে সারা দেশে এর নেতি বাচক সমালোচনা শুরু হয়েছে । সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এ রকম আদেশ কে কালো ও ইমডেমনিটি আদেশ বলে উল্ল্যেখ করছেন । বিজ্ঞ আইনজ্ঞদের মতে , ফৌজদারী কাজ কিংবা অপরাধে বিচার বিভাগ ছাড়া প্রশাসনিক আদেশে কাউকে দায় মুক্তি দেওয়া না ।সিনিয়র আইনবিদ জেড এ খাঁন তার ফেইসবুক এর তীব্র সমালোচনা করে পোস্ট দিয়েছেন ।

Leave a comment

Trending