
জাতীয় ডেস্ক ঃ আগস্টের ছাত্র আন্দোলনের সময় দূর্বৃত্তদের আগুনে পুঁড়ে ফেলা হয় মিরপুর ১০ মেট্রো স্টেশন ও কাজিপাড়া স্টেশন । মিরপুর -১০ স্টেশন চালু করতে এক কোটি ২৫ লাখ টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ তার ফেইসবুক পেইজে ।জুলাইয়ে মেট্রো রেল কতৃপক্ষ জানায় এই স্টেশন সমূহ পূর্ণ নির্মান ও চালু করতে আনুমানিক ৩৫০ কোটি টাকা লাগতে পারে এবং সময় চায় ১ বৎসর । কিন্তু অন্তভর্তী সরকার বাহিরে থেকে যন্ত্রাংশ না এনে উত্তরা ,ও অন্য আর দুই স্টেশন থেকে রিজার্ভ যন্ত্রাংশ মিরপুর ১০ এ নিয়ে এসে নির্মান কাজ শেষ করেন ।আসলে এখানে যদি ও বলা হচ্ছে এই স্টেশন নির্মান খরচ ১ কোটি ২৫ লক্ষ , এটি যন্ত্রাংশ মোভমেন্ট খরচ কি না সেটা তিনি উল্ল্যেখ করেন নি । কারন সকল যন্ত্রাংশ দেশ থেকে ব্যবহার করলে এর ক্রয় মূল্য দিয়ে বিচার করতে হবে যে এটি পূর্ণ নির্মানে কত টাকা খরচ হলো । কিন্তু জনাব হাসনাত এই বিষয়ে কোন টাকার হিসেব না দিয়ে বাহবাহ নিতে চাইছেন বলে নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শত শত পোস্ট করে বসেছেন এবং সমালোচনা চলছে জুরে শুরে । আসলে ঐ সব যন্ত্রাংশের মূল্য নির্ধারন করলেই জানা যাবে প্রকৃত খরচ কত হয়েছে ।
উল্লেখ্য এই সব স্টেশন নির্মানের জন্য গত আওয়ামীলীগ সরকার সকল যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানী করে নিয়ে আসেন যা বর্তমান অন্তভর্তী সরকার কাজে লাগিয়েছে।

Leave a comment