https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

জাতীয় ডেস্ক ঃ তারল্য সংকটে জর্জরিত আর্থিকভাবে দুর্বল ছয়টি ব্যাংককে ১,৬৪০ কোটি টাকা ঋণ দিয়েছে তিনটি সবল ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, দেশের দুর্বল ব্যাংকগুলোর তারল্য সংকট দূর করে তাদের কার্যক্রমে কিছুটা স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সহায়তা দেওয়া তিন ব্যাংক হলো- সোনালী ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং ডাচ-বাংলা ব্যাংক পিএলসি।

১,৬৪০ কোটি টাকার মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পেয়েছে ৩৭৫ কোটি, সোশ্যাল ইসলামী ব্যাংক ৩০০ কোটি, ইউনিয়ন ব্যাংক ১৫০ কোটি, গ্লোবাল ইসলামী ব্যাংক ৯৫ কোটি, ন্যাশনাল ব্যাংক পিএলসি ৩২০ কোটি ও এক্সিম ব্যাংক পিএলসি পেয়েছে ৪০০ কোটি টাকা।

দুর্বল ব্যাংকগুলোকে সহায়তায় কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির বিপরীতে ঋণের বিধান নিয়ে আলোচনার জন্য গত ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ১০টি শক্তিশালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

Leave a comment

Trending