https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

সিলেট প্রতিনিধি ঃ ছাত্রদলের হামলায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) রণক্ষেত্রে পরিণত হয়েছে। এ সময় ছাত্রদলের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে মধ্যরাতে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায় তারা। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কয়েকজন আহতের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে বহিরাগত ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উসকানিমূলক আচরণ করলে মারামারির সূত্রপাত ঘটে। তবে হামলা পাল্টা হামলার এক ঘণ্টা পরেও মারামারি বন্ধ করতে ব্যর্থ হয়েছে সিকৃবি প্রশাসন।

জানা যায়, কৃষি গুচ্ছ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদল ক্যাম্পাসের প্রধান দুই ফটকে তাদের দলীয় ব্যানার টানায়। কিন্তু কে বা কারা ব্যানার ছিঁড়ে ফেলছে, এ নিয়ে কথাকাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ থামাতে চেষ্টা করেও ব্যর্থ হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোজাম্মেল হক জানান, আমরা পুলিশ প্রশাসনকে বিষয়টি অবহিত করেছি। কিন্তু মারামারি হাতের নাগালের বাইরে হওয়ায় তাৎক্ষণাৎ কোনো ব্যবস্থা নিতে পারছি না।

Leave a comment

Trending