https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

⁩জাতীয় ডেস্ক ঃ ⁨বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত শহীদ নুর হোসেনকে স্মরণ ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে আওয়ামী লীগের একটা গ্রুপ প্রেস ক্লাবের সামনে থেকে বিকেল তিনটায় বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোছাইন, ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসম্পাদক এনামুল হক প্রিন্স, সাবেক ধর্ম সম্পাদক আমিরুল ইসলাম আমির,সাবেক উপ মানব সম্পদ সম্পাদক কপিল হালদার সজল, সাবেক সহ-সভাপতি রুহুল আমিন, সাবেক সহ-সভাপতি শাহরিয়ার কবির বিদ্যুৎ, সাবেক ছাত্রনেতা রাজিব বিশ্বাস,শহীদুল ইসলাম,গোলাম সাদমানি জনি প্রমুখ।

বিক্ষোভ মিছিলটি পল্টন মোড়ে পৌছানোর সাথে সাথে একদল যুবক বিক্ষোভকারীদের উপর আক্রমণ করে এতে বিক্ষোভকারীদের মধ্যে মুহাম্মদ আনোয়ার হোছাইন,এনামুল হক প্রিন্স,শাহরিয়ার কবির বিদ্যুৎ সহ অনেকেই মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেওয়া মুহাম্মদ আনোয়ার হোছাইন বলেন আজকে বাংলাদেশ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে বাঁধা দেওয়া ও আক্রমণ করার মাধ্যমে ড.মুহাম্মদ ইউনুস সরকার প্রমাণ করেছে তারা এইদেশে মানুষের বাকস্বাধীনতা ও গনতন্ত্রে বিশ্বাস করে না।⁩

সূত্র ঃ বাংলাদেশ আওয়ামীলীগের ব্যরিফাইড পেইজ

Leave a comment

Trending