
জাতীয় ডেস্ক ঃ অতিথে সকল প্রধান বড় দল সহ সকল রাজনৈতিক দল সমূহের সাথে আলাপ আলোচনা করে এবং সার্চ কমিটি গঠন করে সবার কাছে গ্রহনযোগ্য ব্যাক্তিকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ প্রধান করলে ও বর্তমান অন্তভর্তিকালীন সরকার দেশের সব চেয় বড় রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগের সাথে কোন ধরনের আলোচনা ছাড়াই প্রধান নির্বাচন কমিশন সহ অন্যান্য কমিশনার নিয়োগ প্রধান সম্পন্ন করেছেন ।
অন্তভর্তিকালীন সরকার সচিব জনাব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে আজ বৃহস্পতিবার মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব জনাব এ. এম. এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগদান করেছেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এছাড়া নির্বাচন কমিশনার পদে চারজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্মসচিব বেগম তহমিদা আহমদ ও সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ। মন্ত্রিপরিষদ বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

Leave a comment