
জাতীয় ডেস্ক ঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা বিগত আওয়ামীলীগ সরকারের ৬টি মামলা বাতিল করেছে হাইকোর্ট। তবে উনি নিজে সরকারের প্রধান উপদৃস্টা থাকাকালীন সময়ে ঐ সব মামলা বাতিল করা নিয়ে দেশের জনমনে সন্দেহ জাগ্রত হওয়া খুবই স্বাভাবিক বলে অনেকে মনে করছেন ।কারন ঐ মামলা গুলোর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে , কারন দেশের আদালত কতটুকু স্বাধীনভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে পারছে কিংবা মামলা গুলোর ব্যাপারে আদালত প্রভাবিত হচ্ছে কি না সেই প্রশ্ন গুলো সামনে চলে আসা খুবই স্বাভাবিক।
গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) মামলার আদেশের অনুলিপি প্রকাশিত হয়েছে। এর আগে গত ২৪ অক্টোবর বিচারপতি এ কে এ আছাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত তার আদেশে বলেন, এই মামলাটি হয়েছিলো ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি করার উদ্দেশ্যে এবং এই হয়রানি করতে আদালতকে ব্যবহার করেছিলেন মামলার বাদী।
অন্যদিকে হাইকোর্টের একই বেঞ্চ শ্রম আদালতে ড. ইউনূসের বিরুদ্ধে হওয়া পাঁচটি মামলার কার্যক্রমও বাতিল করে দিয়েছেন। এই মামলাগুলো ঢাকার তৃতীয় শ্রম আদালতে বিচারাধীন ছিলো।
আদালত তার আদেশে লেখেন, এই মামলাগুলো করে আদালতের সময় নষ্ট করেছেন বাদী। শুধু তাই নয় এসব মামলা করা হয়েছে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই। আর সে কারণেই এই পাঁচটি মামলা বাতিল করা হলো।

Leave a comment