https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

জাতীয় ডেস্ক ঃ গত মেয়াদের প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের পদত্যাগের পর বর্তমান অন্তভর্তীকালি সরকার নতুন সিইসি ও চার নির্বাচন কমিশনারকে নিয়োগ দিয়েছে কোন সার্চ কমিটি গঠন কিংবা প্রধান বিরোধী দল আওয়ামীলীগের সাথে কোন আলোচনা না করেই ।ফলে এই নির্বাচন কমিশনের গ্রহনযোগ্যতা নিয়ে সাধারন মানুষের প্রশ্নের সম্মুখিন হতে হচ্ছে ড. ইউনুসের অন্তভর্তীকালিন সরকার ।

আজ নবগঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও চার কমিশনার শপথ গ্রহণ করেছেন। আজ রোববার দুপুর দেড়টার কিছু সময় পর শপথ গ্রহণ করেন তাঁরা। 

সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন নির্বাচন কমিশনারদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এরপর স্বাক্ষর বইতে স্বাক্ষর করেন নতুন নির্বাচন কমিশনাররা।

গত ২১ নভেম্বর রাষ্ট্রপতির নির্দেশে নতুন নির্বাচন কমিশন গঠন হয়। অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমান মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব বেগম তহমিদা আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহকে নির্বাচন কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে ৫ সেপ্টেম্বর পদত্যাগ করেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এর পর সার্চ কমিটির প্রস্তাবিত তালিকা থেকে একজনকে প্রধান নির্বাচন কমিশনার ও চারজনকে কমিশনার হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

Leave a comment

Trending