
জাতীয় ডেস্ক ঃ আজ থেকে প্রায় তিন মাস আগে যে প্রতিস্টান সমূহের শিক্ষার্থীদের ব্যবহার করে তথাকতিথ ছাত্র আন্দোলনের নামে মাস্টার প্লানের মাধ্যমে বিগত আওয়ামীলীগ সরকারেকে সেনাবাহিনীর সহায়তায় দেশ ত্যাগে বাধ্য করে ক্ষমতায় আসে অন্তভর্তীকালিন সরকার , আজ সেই সরকারই ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ আর ও কয়েকটি কলেজের প্রায় ৮ হাজার শিক্ষার্থীকে ভাংচুর আর অস্ত্র লুটের অপরাধে আসামী করে থানায় মামলা করা হলো ।
সংশ্লিষ্ট থানার উপ-পরিদর্শক এ কে এম হাসান মাহমুদুল কবীর বাদী হয়ে গতকাল রোববার (২৪ নভেম্বর) মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সোমবার (২৫ নভেম্বর) আদালতে আসে। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এজাহার গ্রহণ করে ২৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন কলেজের ৭/৮ হাজার শিক্ষার্থী ২৪ নভেম্বর রোববার বেআইনি জনতাবদ্ধে মারাত্মক অস্ত্রশস্ত্রসহ দাঙ্গা সৃষ্টি করে সরকারি সম্পত্তি ভাঙচুর করে। তারা সরকারি অস্ত্রের (পিস্তল) গুলিভর্তি ম্যাগাজিন চুরি, সরকারি ডিউটিতে ব্যবহৃত সাঁজোয়া যান বা এপিসি (আর্মার পার্সনেল ক্যারিয়ার) ভাঙচুর করে ক্ষতিসাধন করে। কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর আক্রমণ করা, জীবননাশের হুমকি দেওয়া এবং ত্রাস সৃষ্টির মাধ্যমে অন্তর্ঘাতমূলক কাজ করে।
ছাড়া পুলিশের এপিসি কার ও ডিউটিরত পুলিশের মোটরসাইকেল ভাঙচুর করে দুই লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

Leave a comment