https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

জাতীয় ডেস্ক ঃ গত আগস্টের ৫ তারিখে আওয়ামীলীগ সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পর বর্তমান অন্তভর্তিকালি সরকার দেশ পরিচালনা করছে । বর্তমান সরকার নির্বাচনের আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কার কার্যক্রম পরিচালনা করতে চাচ্ছে ।তারা সংবিধানের সংস্কারের কথা বলছেন ।সংবিধানের অনেক গুলো সংশোধনী পরিবর্তন নিয়ে বিভিন্ন সভায় বক্তব্য দিতে শুনা যাচ্ছে । এ রকম একটি সংশোধনী যা ১৯৭৫ সালে আনা হয় চতুর্থ সংশোধনীর মাধ্যমে । সেই চতুর্থ সংশোধনী আইন কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আইন মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব ও জাতীয় সংসদের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এক বীর মুক্তিযোদ্ধার করা রিটের প্রাথমিক শুনানিতে মঙ্গলবার (১৯ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির।

এর আগে আদালতে রিট দায়ের করেন নওগাঁর রানীনগরের নারায়ণপাড়ার বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন।

১৯৭৫ সালের ২৫ জানুয়ারি জাতীয় সংসদে চতুর্থ সংশোধনী পাস হয়। এই সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে সংসদীয় শাসনপদ্ধতির পরিবর্তে রাষ্ট্রপতিশাসিত শাসনপদ্ধতি চালু এবং বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় রাজনীতি প্রবর্তন করা হয়।

আইনজীবী শাহরিয়ার কবির সাংবাদিকদের জানান, সর্বোচ্চ আদালত পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করেছেন। ফলে চতুর্থ সংশোধনী বহাল থাকে। চতুর্থ সংশোধনীর বেশির ভাগ বিষয় পঞ্চদশ সংশোধনীতে আনা হয়েছে। চতুর্থ সংশোধনীর আগে বাহাত্তরের সংবিধানে রাষ্ট্রপতিকে শপথ পড়াতেন প্রধান বিচারপতি। চতুর্থ সংশোধনীতে এটি স্পিকারের কাছে ন্যস্ত হয়, যা বহাল রয়েছে।

Leave a comment

Trending