
সিলেট প্রতিনিধি ঃ সিলেট সহ সারা দেশে ভারত থেকে চোরাই পথে পণ্য আনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিশ্টরা মনে করছেন । বিশেষ করে সিলেট সিমান্ত দিয়ে চোরাকারবারীরা প্রতি সপ্তাহে ভারত থেকে বিভিন্ন সিমান্ত দিয়ে ভারতীয় পণ্য দেশে প্রবেশ করাচ্ছেন । বিজিবি প্রতি সপ্তাহে কোন না কোন পণ্যের চালান জব্দ করে যাচ্ছে ।
গতকল্য মঙ্গলবার বিজিবি সুনামগন্জ ও সিলেটের তামাবিল এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা প্রায় দেড় কোটি টাকার পণ্য জব্দ করেছে । মঙ্গলবার ও আগের দিন সোমবার অভিযান চালিয়ে চোরাই পণ্যের চালানগুলো জব্দ করে বিজিবি ৪৮ ব্যাটালিয়ন।
মঙ্গলবার ও সোমবার সুনামগঞ্জ জেলার বাংলাবাজার ও সোনালীচেলা এবং সিলেটের তামাবিল, সংগ্রাম, শ্রীপুর, সোনারহাট, প্রতাপপুর, মিনাটিলা, কালাসাদেক ও পাথর কোয়ারি বিওপির টহল দল সীমান্তবর্তী বিভিন্ন স্থানে অভিযান চালায়।
এ সময় বিপুল পরিমান ভারতীয় চিনি ,সানগ্লাস, শীতের কম্বল, সুপারি জব্দ করে। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে জব্দ করা হয় বিপুল পরিমাণ রসুন। চোরাচালান পণ্য পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক, ইজিবাইক ও কয়েকটি নৌকাও জব্দ করে বিজিবি।
জব্দকৃত পণ্যের বাজার মূল্য প্রায় ১ কোটি ৪৮ লাখ ১৩ হাজার ১০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এরই ধারাবাহিকতায় প্রতিদিনই চোরাই পণ্য জব্দ হচ্ছে। চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত সুরক্ষায় এরকম অভিযান অব্যাহত থাকবে

Leave a comment