https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

জাতীয় ডেস্ক ঃ গত ৫ ই আগস্টের পর অন্তভর্তীকালিন সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর বর্তমান অর্থ উপদৃস্টা জানিয়েছিলেন কোন টাকা ছাপিয়ে ব্যাংক গুলোকে সবল করার কোন ইচ্ছা সরকারের নেই ।বাংলাদেশ ব্যাংকের জামিনের মাধ্যমে সকল সবল ব্যাংক গুলি থেকে ঋনের মাধ্যমে দুর্বল ৭টি ব্যাংক অর্থায়ন করে দূর্বল ব্যাংক গুলোর স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনার চেষ্টা করা হয় । কিন্তু সেই পরিকল্পনা কোন কাজেই আসে নি ।দূর্বল আ সকল ব্যাংকের উপর গ্রাহকের আস্হা ফিরে আসে নি কারন ঐ সব ব্যাংক গ্রাহকদেরকে চাহিদা অনুযায়ী কোন টাকা প্রদান করতে পারে নি উপরন্তু অনেক গুলো ব্যাংক প্রায় লেনদেন বন্ধ করে বসে। এতে ঐ সব দূর্বল ব্যাংক গুলির প্রতি গ্রাহকদের আস্তার সংকট সৃষ্টি হয় । অনেক গ্রাহক ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংক গুলির কতৃপক্ষের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নেন বলে আমারা জানতে পেরেছি ।

এমতাবস্তায় নতুন টাকা ছাপিয়ে ঐ সব ব্যাংক গুলিকে সবল করা ছাড়া আর কোন পথ সরকারের সামনে খোলা নেই আপাতত ।যার ফলোশ্রুতিতে বাংলাদেশ ব্যাংক ২২ হাজার ৫০০ কোটি ছাপাতে বাধ্যই হয়েছে বলা যায় । বাংলাদেশ ব্যাংক থেকে

এসব টাকা দেশের দুর্বল ছয়টি ব্যাংককে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

গভর্নর বলেন, টাকা না ছাপানোর সিদ্ধান্ত থেকে সাময়িক সরে এসে, টাকা ছাপিয়ে দুর্বল ৬ ব্যাংকে ২২ হাজার ৫০০ কোটি দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আমানতকারীদের সুরক্ষার জন্য দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গভর্নর।

তিনি বলেন, ‘বন্ড ছাড়ার মাধ্যমে এসব টাকা তুলে নেব। আমাদের টাইট পলিসি থাকবে। এক হাতে দেব, অন্য হাতে তুলে নেব। এতে বাজারেও অস্থিরতা তৈরি হবে না।’

গ্রাহকদের নিশ্চিন্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘রবিবার (১ ডিসেম্বর) থেকেই ব্যাংকে অনেক পরিবর্তন পাবেন গ্রাহকরা। গ্রাহকের আমানত নিয়ে চিন্তার কিছু নেই, এটি নিয়ে মাথাব্যাথা বাংলাদেশ ব্যাংকের। ব্যাংক খাতে অস্থিরতা দূর করতে কাজ চলছে।’

Leave a comment

Trending