https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

জাতীয় ডেস্ক ঃ বিশ্বে সনাতনী সম্প্রদায়ের আন্তজার্তিক সংস্হা হচ্ছে ইস্কন ।গত ৫ ই আগস্টে অন্তভর্তিকালীন সরকার ক্ষমতায় আসার পর মূলতঃ বাংলাদেশে সনাতনী সম্প্রদায়ের উপর নিপিরন নির্যাতন , তাদের বাড়ি ঘর জ্বালাও পুড়াও , সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদেরকে হত্যা বৃদ্ধি পেয়েছে বলে সংখ্যা লঘু সম্প্রদায় অভিযোগ করে আসছে কিন্তু বর্তমান সরকার তাদের সেই অভিযোগ সঠিক নয় বলে বিভিন্ন সভা সমাবেশে দাবী করে আসছেন ।

সম্প্রতি সংখ্যালঘুদের অধিকার নিয়ে সভা সমাবেশে বক্তব্য দিতে দেখা যায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ।কিন্তু সরকার পক্ষ জনাব চিম্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে দেশের পতাকা অবমাননা ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ আনে । এরই প্রেক্ষিতে সরকার চিম্ময় কৃষ্ণ দাসকে হযরত শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দর থেকে গোয়েন্দা সংস্হার মাধ্যমে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন ।

একই সাথে গত বৃহস্প্রতিবার ইসকন বাংলাদেশের ১৭ সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বৃহস্প‌তিবার (২৮ নভেম্বর) বিএফআইইউ দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে। সংস্থাটির সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

হিসাব জব্দ হওয়া ব্যক্তিদের নামে একক মালিকানা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট স্থগিত থাক‌বে। এসব হিসাবে আগামী ৩০ দিন কোনো ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে হিসাব স্থগিতের সময় বাড়ানো যাবে।

হিসাব জব্দ হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন- চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস, কার্ত্তিক চন্দ্র দে, অনিক পাল, সরোজ রায়, সুশান্ত দাস, বিশ্ব কুমার সিংহ, চন্ডিদাস বালা, জয়দেব কর্মকার, লিপী রানী কর্মকার, সুধামা গৌর দাস, লক্ষণ কান্তি দাশ, প্রিয়তোষ দাশ, রূপন দাস, রূপন কুমার ধর, আশীষ পুরোহিত, জগদীশ চন্দ্র অধিকারী এবং সজল দাস।

লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে। বিএফআইইউয়ের চিঠিতে হিসাব স্থগিত করা ব্যক্তিদের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে। যাদের হিসাব স্থগিত করা হয়েছে তাদের হিসাবসংশ্লিষ্ট তথ্য (দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী) চিঠি দেওয়ার তারিখ থেকে দুই কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।

সূত্র ঃবিজ্ঞপ্তি বিএফআইইউ

Leave a comment

Trending