
আন্তর্জাতিক ডেস্ক ঃ গত ৫ ই আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি শুরু হয় ।সেটি বর্তমানে দুই প্রতিবেশি রাষ্ট্রকে অনেকটা সংঘাতের দিকে ঠেলে দিয়েছে ।বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়ী ঘর জ্বালানো, হত্যা , লুটতরাজ এবং সর্বোপরি ইস্কনের ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে বিনা কারনে বিমান বন্দর গোয়েন্দা বাহিনী গ্রেফতার করে নিয়ে যাওয়া পর ।এই ঘটনাকে কেন্দ্র করে ভারত চিকিৎসা সহ পন্য সামগ্রী রপ্তানি বন্ধ করে দিয়েছে ।এতে দুই দেশের মধ্যে তিক্ত সম্পর্ক শুরু হয় ।
সেই পরিস্থিতিতে বাংলাদেশে সৃষ্ট হওয়া অস্থির পরিবেশ সামলানোর জন্য জাতিসংঘের বিশেষ বাহিনী পাঠানোর আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সোমবার (২ ডিসেম্বর) বিধানসভা অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় এই আহ্বান জানান তিনি।
মমতা বলেন, বাংলাদেশে সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটেছে, তা নিয়ে আমি নাক গলাতে চাই না। এটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না। এটা কেন্দ্রীয় সরকারের বিষয়। বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা যেন জাতিসংঘে উত্থাপন করে কেন্দ্রীয় সরকার। পড়শি দেশে জাতিসংঘের বিশেষ শান্তিরক্ষা বাহিনী পাঠানোর প্রস্তাব পেশ করার আর্জিও জানান তিনি।
গত কয়েক দিন ধরে ভারতীয় গণমাধ্যমে চলমান বাংলাদেশবিরোধী প্রচারণার পর মমতা বিধানসভায় এই বক্তব্য নিয়ে এলেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ভারতীয় গণমাধ্যম এবং সামাজিকমাধ্যমের উদ্দেশ্যমূলক বাংলাদেশবিরোধী প্রচারণার প্রতিবাদ করে আসছেন।

Leave a comment