
জাতীয় ডেস্ক ঃ ব্যাংক সমূহের উপর গ্রাহকদের আস্থা ফেরাতে অবশেষে কেন্দ্রীয় ব্যাংক ২২৫০০ কোটি টাকা ছাপাতে বাধ্য হয় ।ঐ ছাপানো টাকা সমষ্যায় নিপতিত ৭ টি ব্যাংকে প্রদান করা হয়।কিন্তু গতকাল্য ন্যাশনাল ব্যাংক রোববার তাদের গ্রাহকদের সর্বোচ্চ ১ লাখ টাকা দিলেও সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বেশিরভাগ শাখায় মাত্র ৫ হাজার টাকা পর্যন্ত উত্তোলন সম্ভব হয়েছে। দিলকুশা শাখার গ্রাহকদের মধ্যে এসআইবিএলের গ্রাহকরা ২০ হাজার টাকা, আর ফার্স্ট সিকিউরিটি এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের গ্রাহকরা সর্বোচ্চ ১০ হাজার টাকা তুলতে পেরেছেন।
জামালপুর থেকে ঢাকায় এসে সৌরভ রহমান নামে এক গ্রাহক মাত্র ৫ হাজার টাকা পেয়ে চরম হতাশা ব্যক্ত করেছেন। তার এসআইবিএল-এর জামালপুর শাখার হিসাবে ৭ লাখ টাকা থাকলেও তিনি ঢাকায় এসে চাহিদামতো টাকা তুলতে পারেননি। দিলকুশা শাখার ক্যাশ কাউন্টার থেকে জানানো হয়েছে, গ্রাহকদের চাহিদা পূরণ সম্ভব নয় কারণ ব্যাংকে নগদের সংকট রয়েছে।
এ দিকে সিলেটে ও একই অবস্থা বিরাজ করছে বলে গ্রাহকরা অভিযোগ করছেন।ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্রাহকদের মোটামুটি সন্তোষজনক নগদ প্রদান করলে ও অন্যান্য ব্যাংক যেমন ইউনিয়ন ব্যাংক, এসআইবিএল , এক্সিম ব্যাংকসহ আর কয়েকটি ব্যাংক গ্রাহকদের কে টাকা না দিয়ে দীর্ঘ দিন থেকে হয়রানী করছে বলে অভিযোগ রয়েছে ।ইউনিয়ন ব্যাংকের গ্রাহক মিলাদ আহমেদ আমাদের কে জানিয়েছেন তিনি ইউনিয়ন ব্যাংকের সিলেট শাখায় গত তিন মাস থেকে টাকা উত্তোলনের জন্য চেক নিয়ে গেলে ব্যাংকের ম্যানেজার তাকে কোন টাকা প্রদান করছেন না ।এতে তিনি গত তিন মাস ধরে হয়রানির শিকার হচ্ছেন।
তারা জানিয়েছে বড় অংকের টাকা পাওয়ার পর ও যদি এইভাবে ব্যাংক সমূহ টাকা প্রদান না করে তাহলে তারা সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে আন্দোলন কিংবা ব্যাংক কোম্পানি আইনে মামলা দায়ের করতে বাধ্য হবেন ।

Leave a comment