জাতীয় ডেস্ক ঃ বাংলাদেশ থেকে প্রতিবছর হাজার হাজার পর্যটক ও রোগী ভারতে ভ্রমন কিংবা চিকিৎসা জন্য যান । এতে করে ভারত বিশাল অংকের বৈদেশিক মুদ্রা আয় করে থাকে ।সম্প্রতি ভারত – বাংলাদেশ সম্পর্কের অবনতির কারনে দুই দেশের মধ্যে ব্যবসা বানিজ্য্য , পর্যটন ও চিকিৎসা খাতে চলছে স্হভিরতা । এতে করে ভারত যেতে পারছেন না বাংলাদেশের পর্যটকররা ।
এ রকম পরিস্হিতিতে আজ শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে যশোরের বেনাপোল কার্গো ইয়ার্ড ও ইমিগ্রেশন পরিদর্শন আসেন উপদষ্টা অবঃ ব্রিগেডিয়ার জেনারংল ড. এম সাখাওয়াত হোসেন ।তিনি বলেন পুরো পৃথিবী থেকে ভারতে ভ্রমণকারীর সংখ্যার মধ্যে বাংলাদেশিদের অবস্থান দ্বিতীয়। এ খাত থেকে অর্থনৈতিকভাবে প্রতিবেশী দেশটি বিশাল লাভবান হয়।

তিনি বলেন, ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোনো ক্ষতি নেই। আমাদের এখানে চিকিৎসা ও বাজার সবই আছে।
উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, পুরো পৃথিবী থেকে ভারতে ভ্রমণকারীর সংখ্যার মধ্যে বাংলাদেশিদের অবস্থান দ্বিতীয়। এ খাত থেকে অর্থনৈতিকভাবে প্রতিবেশী দেশটি বিশাল লাভবান হয়। তারা যেতে না করলে বাংলাদেশিরাও ভারতে যাবে না।
তিনি বলেন, আমাদের মধ্যে মেজরিটি-মাইনরিটি কোনো বিভাজন নেই। এখানে সব ধর্মের মানুষ বসবাস করছেন। কোনো ধরনের উস্কানিতে কান না দিতে সবার প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমরা ঐতিহাসিকভাবে এক আছি।
বেনাপোল বন্দর পরিদর্শনকালে যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলামসহ পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a comment