
জাতীয় ডেস্ক ঃ বিগত ৫ ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামীলীগ সরকারের পতনের পর দেশে একটি অন্তভর্তী সরকার গঠিত হয় কিন্তু এখন ও পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে নির্বাচন নিয়ে উপদেষ্টারা বক্তব্য দিলে ও কোন সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষনা করা হয় নি । এ নিয়ে রাজনৈতিক মহলে চলছে আলোচনা সমালোচনা। এমন কি বিএনপি এই বিষয়ে সুনির্দিষ্ট রোড ম্যাপ প্রকাশ করার জন্য অন্তভর্তী সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনূসের কাছে জোর দাবী জানিয়ে আসছে কিন্তু এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ তিনি গ্রহণ করেননি নির্বাচন কে কেন্দ্র করে ।
এমাতাবস্হায় অন্তভর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, দেশের মানুষ আগামী বছরই রাজনৈতিক সরকার দেখবে।
রাজধানীর গুলশানে একটি হোটেলে আজ শনিবার সকালে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত তিন দিনব্যাপী বার্ষিক উন্নয়ন সম্মেলনের প্রথম সেশনে অংশ নিয়ে এ কথা জানান তিনি।
উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকার শুধু কিছু সংস্কারের দায়িত্ব নিয়েছে। তাই তাদের বেশিদিন ক্ষমতায় থাকার সুযোগ নেই।’
দেশের টাকা পাচারে বড় বড় শিল্পগ্রুপ জড়িত বলে জানান এই উপদেষ্টা। তিনি বলেন, ‘মানুষের টাকা এখন ব্যাংকে থাকলেও ব্যাংকের সব টাকা বিদেশে পাচার হয়ে গেছে। ব্যালেন্স শিটে টাকা থাকলেও বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। এর সঙ্গে বড় বড় শিল্প গ্রুপ জড়িত রয়েছে।’
সেমিনারে আগামীতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের চ্যালেঞ্জ মোকাবিলায় স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা সাজানোর পরামর্শ দেয় বিশ্বব্যাংক।

Leave a comment