https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

আন্তর্জাতিক ডেস্ক ঃজয় বাংলা’ কে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃত দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিতের প্রতিবাদে অস্ট্রিয়া আওয়ামী লীগের উদ্দোগে মঙ্গলবার (১০ ডিসেম্বর ২০২৪) সন্ধ্যায় সংগঠনের নিজস্ব কার্যালয় ভিয়েনার হেলওয়াগটাসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম ও সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান শ্যামল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, অষ্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি রুহী দাস সাহা, শফিকুর রহমান বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, আরিফ হারুন রশিদ, মোতাহার হোসেন প্রমুখ।
সমাবেশে এম. নজরুল ইসলাম বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ‘জয় বাংলা’ স্লোগান জনগণকে তাদের মুক্তিসংগ্রামে প্রবলভাবে প্রেরণা যুগিয়েছিল।
‘জয় বাংলা’ স্লোগানে দেশ, সংস্কৃতি, ভাষার সৌন্দর্য, রাজনীতি ও জাতীয় আবেগ প্রকাশ পায়। যুদ্ধ জয়ের পর মুক্তিযোদ্ধারা চিৎকার করে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জয় উদ্‌যাপন করত।’
তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মাস এই ডিসেম্বর। আর এমাসেই মুক্তিযুদ্ধকালীন বাঙালির প্রেরণার উৎস ‘জয় বাংলা’ স্লোগানের বিরুদ্ধে এই আদেশ সবাইকে অবাক করেছে। আপিল বিভাগকে দিয়ে এই ঘৃণ্য কাজটি করে চেপে বসা অপশক্তির সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস প্রমাণ করেছেন যে তিনি বাংলাদেশের স্বাধীনতার শত্রু।’

সূত্র ঃ বাংলাদেশ আওয়ামীলীগের ফেইসবুক পেইজ

Leave a comment

Trending