
সিলেট প্রতিনিধি ঃ সিলেট বিভাগে সড়ক দূর্ঘটনা যেন থামছেই না । প্রতি সপ্তাহে কোন না কোন এলাকায় সড়ক দূর্ঘটনা ঘটেই চলেছে । প্রান হারাচ্ছে অগনিত মানুষ ।অদক্ষ চালক , মদপান করে গাড়ি চালানো, ফিটনেস বিহীন গাড়ি এই গুরুত্বপূর্ণ বিষয় গুলো সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে অনেকেই মনে করে থাকেন।একই সাথে মোটর সাইকেল চালকদের অসাবধানতা ও অসচেতনতার কারনে সিলেটের সড়কে নিয়মিত মোটর সাইকেল দুর্ঘটনা ঘটে চলেছে । এতে কম বয়সের যুবকেরা মটর সাইকেল দুর্ঘটনায় প্রান হারাচ্ছেন সব চেয়ে বেশি ।
অদ্য রোববার সিলেট শহরের মেডিকেল রোডে অটোরিকশার সাথে মটর সাইকেলের সামানা সামনি সংঘর্ষে গোলাপগঞ্জের নাহিদ আহমদ (১৯) নামের এক কোরআনে হাফেজ মৃত্যু হয়েছে।তিনি ঐ মটর সাইকেল আরোহী ছিলেন ।
স্থানীয়রা তাৎক্ষণিক গুরুতর আহত অবস্থায় নাহিদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নাহিদ আহমদ গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামের খছরু মিয়ার দ্বিতীয় ছেলে ও মীরগঞ্জ এম আই দাখিল মাদ্রাসার হিফজ শাখার ছাত্র ছিল।
জানা যায়, রোববার রাত ৯টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজের পাশে নবাব রোডে মোটরসাইকেল আরোহী নাহিদ একটি অটোরিকশা সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এর নাহিদ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বিদ্যুতের খুটির সাথে ধাক্কায় খেয়ে রাস্তায় পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা নাহিদকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নাহিদের পিতা খছরু মিয়া।

Leave a comment