https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

জাতীয় ডেস্ক ঃ সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ ও জার্মান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী অনিল দাশ গুপ্তের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ শোক প্রকাশ করেছে। একই সাথে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।

উল্লেখ্য শ্রী অনিল দাশ গুপ্ত ১৭ ডিসেম্বর ২০২৪ তারিখে জার্মানিতে পরলোকগমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর এবং তিনি স্ত্রী, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

সূত্র ঃ বাংলাদেশ আওয়ামীলীগের বেরিফাইড পেইজ

Leave a comment

Trending