https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

আন্তর্জাতিক ডেস্ক ঃ সুইডেন আওয়ামী লীগের উদ্যোগে গতকাল ১৬ই ডিসেম্বর ২০২৪, সুইডিশ সংসদ সদস্য ও সুইডেনের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সদস্য ইওয়ার ফরসেল (Joar Forssell) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে বাংলাদেশে চলমান হত্যাযজ্ঞ, মানবাধিকার লঙ্ঘন ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া সুইডিশ সংসদ সদস্য ফ্রেডরিক মাল্ম (Fredrik Malm) এ সময় উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ অনুষ্ঠানে অবৈধ ইউনূস সরকারের সকল অপকর্ম এর তথ্য ও প্রমান তুলে ধরে তার প্রতিকারে সুইডিশ সরকার ও সংসদের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার আবেদন করা হয়। সুইডেন আওয়ামী লীগ নেতা ও সুইডেন এর মূল ধারার রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা জনাব আক্তার এম জামান লাল্টু এর উদ্যোগে আয়োজিত এ সাক্ষাৎ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিনিউটি ও সুইডেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ জনাব খালেদ চৌধুরী, ড. ফরহাদ আলী খান, জনাব নাজমুল হাসান খান ও ড. হুমায়ূন কবীর।

সূত্র ঃ প্রেস বিজ্ঞপ্তি

Leave a comment

Trending