https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

সিলেট প্রতিনিধি ঃ সারা দেশের মত সিলেটে ও আওয়ামীলীগের নেতাকর্মীদেরকে হত্যা চেস্টায় গনহারে পিটুনি চলছে ।কয়েক দিন আগে পুলিশ হেফাজতে একজন আসামী আদালতের সম্মুখিন হতে যাওয়ার সময় আদালত প্রাঙ্গনে এরকম বর্বরোচিত হামলার স্বীকারে জনগনের মনে দেশের বিচার ব্যবস্থা ও প্রশাসনের ব্যর্থতাই ফুটে উঠেছে বলে দেশের সচেতন নাগরিক বৃন্দ মনে করেন । তাদের মতে আদালতে বিচার পাওয়া কিংবা দোষী সাব্যস্ত হওয়ার আগে আইন মানুষের হাতে তুলে নেওয়া এটি একটি সভ‍্য দেশের বিচার ব্যবস্থার জন্য কখনোই সুখকর নয় ।

আজ বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলার ঘটনায় জড়িত দাবী করে সিলেটে প্রজন্ম লীগ নেতাকে রাস্তা থেকে তুলে নিয়ে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।

রবিবার (২২ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে নগরীর বন্দরবাজার এলাকা থেকে ওই নেতাকে হেফাজতে নেয় পুলিশ।

আহত ওই নেতার নাম ছুরত আলী। তিনি সিলেট মহানগর বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাংগঠনিক সম্পাদক এবং মৌবন সোবহানীঘাটের বাসিন্দা। তার মূল বাড়ি সুনামগঞ্জের রহমতপুরে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুরমা পয়েন্টে ছুরত আলীকে দেখেই তাকে ধরে পিটুনি দেয় উত্তেজিত জনতা। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Leave a comment

Trending