https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

জাতীয় ডেস্ক ঃ মাদারীপুরে টুল প্লাজায় ভয়াভহ বাস -মটর সাইকেল দুর্ঘটনায় প্রান হারালেন এক নারী ও তার শিশু সন্তান । প্রানে বেঁচে গেলেন তার মটর সাইকেল চালক তার স্বামী ।কিন্তু একটি টুল প্লাজায় যেখানে গাড়ি স্লো গতি নিয়ে আসার কথা সেখানে ভিডিওতে দেখা গেল ড্রাইভার ঐ বাসটি দ্রুত গতিতে চালাচ্ছিলেন এবং তিনি কোন ব্রেক না করে সরাসরি গাড়িটি সামনে থাকা মটর সাইকেল ও একটি প্রাইভেট কারকে ধাক্কা দিয়ে পিসিয়ে নিয়ে যাচ্ছেন । এতে জনমনে সন্দেহ সৃস্টি হয়েছে আসলে এটি কি দূর্ঘটনা নাকি ইচ্ছাকৃত হত্যা ।কারন এটি কোন হাইওয়ে কিংবা খোলা রাস্তা ছিলো না ।এখানে টুল পরিশোধের জন্য ঐ বাসকে থামার কথা কিন্তু বাস না থেমে কেন চলে যাবে । এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসছে মানুষের মনে ।

জানা যায় রেশমা অন্তঃস্বত্ত্বা ছিলেন । স্বামী-সন্তান নিয়ে বোনের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন মাদারীপুরের ডাসারে। পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছেলেসহ প্রাণ হারান রেশমা। বাঁচানো যায়নি অনাগত সন্তানকেও। যাদের অবহেলায় এমন দুর্ঘটনা, তাদের শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।

দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেও অনাগত সন্তানসহ স্ত্রী ও ছেলেকে হারিয়ে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে সুমন মিয়ার। রেশমার এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুয়ালী গ্রামে। যাদের অবহেলায় ঘটেছে এমন সড়ক দুর্ঘটনা, তাদের কঠোর শাস্তি চান স্বজন ও স্থানীয়রা।

শুক্রবার পুয়ালী গ্রামের মালেক ঘরামির বাড়িতে চলছিলো বিয়ের আয়োজন। ছোট মেয়ে পুতুল আক্তারের সঙ্গে পাশের মাইজপাড়া গ্রামের জসিম উদ্দিনের বিয়ের দিন ধার্য ছিল। সেই দাওয়াতে অংশ নিতে মোটরসাইকেলযোগে স্বামী-সন্তানসহ বিয়ে বাড়িতে যাচ্ছিলেন রেশমা।

Leave a comment

Trending