https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

সিলেট প্রতিনিধি ঃ গোলাপগঞ্জে গোয়াইনঘাটের হত্যা মামলার দুই আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব (র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন)-৯। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার হেতিমগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলো গোয়াইনঘাট থানার দ্বারীখেল গ্রামের সিরু মিয়ার ছেলে কালা মিয়া (৩০) ও তার স্ত্রী সলিমা বেগম (২৮)।

র‍্যাব জানায়, এই দুই আসামী গোয়াইনঘাট থানার (এফআইআর নং-১৩/২০৬, তারিখ- ১৩ সেপ্টেম্বর ২০২৪ইংরেজি) হত্যা মামলার এজাহার নামীয় আসামী। তারা গোলাপগঞ্জ উপজেলায় আত্মগোপনে ছিল। শুক্রবার রাতে র‍্যাব-৯ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল।

Leave a comment

Trending