
সিলেট প্রতিনিধি ঃ সিলেট কি চোরাচালানদের নিরাপদ রুট ছিলো এতদিন এই প্রশ্নটিই সিলেটবাসীর সামনে চলে আসছে সাম্প্রতিক সময়ে সিলেট – সুনামগঞ্জ রুটে প্রতিদিন চোরাই পণ্য আটক করছে বিজিবি সিলেট অঞ্চলের কর্মকর্তারা ।কারন সিলেট সহ সারা দেশে ভারত থেকে চোরাই পথে পণ্য আনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিশ্টরা মনে করছেন । বিশেষ করে সিলেট ও সুনামগন্জ সিমান্ত দিয়ে চোরাকারবারীরা প্রতি সপ্তাহে ভারত থেকে বিভিন্ন সিমান্ত দিয়ে ভারতীয় পণ্য দেশে প্রবেশ করাচ্ছেন । বিজিবি প্রতি সপ্তাহে কোন না কোন পণ্যের চালান জব্দ করে যাচ্ছে ।
শুক্রবার (২৭ ডিসেম্বর) ও শনিবার (২৮ ডিসেম্বর) সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ অধীনস্থ বিজিবি ৪৮।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি ৪৮ ব্যাটালিয়নের সিলেট জেলার সীমান্তবর্তী বিছনাকান্দি, তামাবিল, শ্রীপুর, প্রতাপপুর, পান্থুমাই এবং কালাসাদেক বিওপির জওয়ানরা পৃথক অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ চিনি, কমলা, সুপারি, মহিষ, শাড়ী, থান কাপড়, ওয়ান পিস জামার কাপড়, শীতের কম্বল, সাবান, মাই ফেয়ার ক্রিম, পারফিউম, চকলেট এবং বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমান রসুন, শিং মাছ এবং চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত মাহিন্দ্রা ট্রাক্টর ও পিকআপ জব্দ করেন। জব্দ মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ১৩ লাখ ১ হাজার ৮৮০ টাকা বলে জানানো হয়।

Leave a comment