
জাতীয় ডেস্ক ঃ দেশের রিজার্ভ ২০ বিলিয়নের কোটায় উঠানামা করছে ।দুই মাসের রেমিট্যান্স যোগ হওয়ার পর রিজার্ভ বেড়ে ২০ বিলিয়নে উপরে গেলে ও আমদানি ব্যয় পরিশোধের পর সেটি আবার ও ২০ বিলিয়নের নিচে চলে আসছে ।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায় এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দুই মাসের আমদানি বিল বাবদ ১৬৭ কোটি ডলার পরিশোধের পর রিজার্ভ কমে ২০ বিলিয়ন ডলারে নেমে এসেছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, আকুর নভেম্বর ও ডিসেম্বরের আমদানি বিল বাবদ ১৬৭ কোটি ডলার পরিশোধ করেছে সরকার। ফলে বৈদেশিক মুদ্রার প্রকৃত রিজার্ভ কমেছে।
হুসনে আরা শিখা জানান, বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ২৪ দশমিক ৯ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাবে রিজার্ভ এখন ২০ বিলিয়ন ডলার রয়েছে।
এর আগে গত ৮ জানুয়ারি বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ছিল ২৬ দশমিক ৫৭ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ ছিল ২১ দশমিক ৬৭ বিলিয়ন ডলার।

Leave a comment