
সিলেট প্রতিনিধি ঃসিলেট সহ সারা দেশে ভারত থেকে চোরাই পথে পণ্য আনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিশ্টরা মনে করছেন । বিশেষ করে সিলেট ও সুনামগন্জ সিমান্ত দিয়ে চোরাকারবারীরা প্রতি সপ্তাহে ভারত থেকে বিভিন্ন সিমান্ত দিয়ে ভারতীয় পণ্য দেশে প্রবেশ করাচ্ছেন । বিজিবি প্রতি সপ্তাহে কোন না কোন পণ্যের চালান জব্দ করে যাচ্ছে ।
সিলেট সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসামগ্রী ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবর (৯ জানুয়ারি) ও শুক্রবার (১০ জানুয়ারি) সিলেট ও সুনাগঞ্জের বিভিন্ন সীমান্তে অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, পান্থুমাই, তামাবিল, নোয়াকোট, সংগ্রাম, সোনারহাট, বিছনাকান্দি, প্রতাপপুর, লবিয়া এবং পাথরকোয়ারী বিওপি বৃহস্পতিবর ও শুক্রবার অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় চিনি, কমলা, জর্জেট থান কাপড়, শীতের কম্বল, জিরা, আই বল ক্যান্ডি, বিড়ি, মদ এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, শিং মাছ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে।
আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৬৯ লাখ ৯৭ হাজার ৩৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এক বিজ্ঞপ্তিতে জানান, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a comment