https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

জাতীয় ডেস্ক ঃ দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সম্প্রতি তাদের বিতর্কিত ভূমিকার জন‍্য লান্চিত কিংবা হেনস্থার স্বীকার হচ্ছেন বলে জানা যাচ্ছে । তাদেরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা ও সমালোচনা ।মানুষের দাবী তারা চাদাবাজি ও তদবীর বানিজ‍্যে লিপ্ত হয়ে পরেছেন ।

আজ শনিবার চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ ও কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদকে অবরুদ্ধ করে হামলার অভিযোগ উঠেছে। শনিবার (১১ জানুয়ারি) বিকালে চট্টগ্রাম ওয়াসার মোড়ের একটি অফিসে এ ঘটনা ঘটেছে।

রাসেল আহমেদ দাবি করেন, চট্টগ্রামে ‘ছাত্রলীগ নিয়ন্ত্রিত ডট গ্যাং’ এর সদস্যরা ওই হামলা চালিয়েছে। সার্বিক পরিস্থিতি ও ঘটনা নিয়ে শনিবার রাতে চট্টগ্রাম প্রেসক্লাবে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। এতে বিস্তারিত তুলে ধরা হবে।

জানা গেছে, ওয়াসা মোড়ে ওই অফিসে অবস্থান করছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও সমন্বয়ক রাসেল আহমেদ। এ সময় ‘ডট গ্যাং’ সদস্যরা ওই অফিস অবরোধ করে। একপর্যায়ে তারা হামলা চালায়। 

এর আগে জুলাইয়ের ঘোষণাপত্রের পক্ষে চট্টগ্রামে পথসভা, জনসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিকাল ৩টায় নগরের বিপ্লব উদ্যানে পথসভা করে লিফলেট বিতরণ ও জনসংযোগ শুরু করেন তারা। পরে পথসভায় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও সমন্বয়ক রাসেল আহমেদ।

এতে চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ বলেন, ‘জুলাইয়ের ঘোষণাপত্রের জন্য আমরা সরকারকে আল্টিমেটাম দিয়েছি। আশা করি সরকার ১৫ জানুয়ারির মধ্যেই জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশ করবে। জুলাই ঘোষণাপত্র বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার ক্ষেত্রে আগ্রগামী ভূমিকা রাখবে। দেশি-বিদেশি অনেক শক্তি চায় না জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন হোক।’

Leave a comment

Trending