সিলেট প্রতিনিধি ঃ দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে গোলাপগঞ্জের এক যুবক সহ ৭ যুবক-যুবতীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১টার দিকে নগরীর দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকায় ঢাকা প্যালেস আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত যুবকরা হলেন, সিলেটের শাহপরাণ (রহ:) থানার দত্তগ্রাম এলাকার জিবান আহমদ (২২), মৌলভীবাজারের কুলাউড়া থানার নোয়াগাঁও এলাকার রুহুল আমিন (২৪), সিলেটের গোলাপগঞ্জ থানার বাঘরখলা এলাকার শফিকুল ইসলাম পাপ্পু (২৪), ব্রাক্ষণবাড়ীয়া জেলার আখাউড়া থানার টানপাড়া এলাকার স্বপন মিয়া (৪৫)।
গ্রেফতার কৃত যুবতীরা হলেন, সিলেটের শাহপরাণ(রহ:) থানার বেলগ্রাম এলাকার এনি বেগম (১৯), সিলেটের বালাগঞ্জ থানার মইশাসি এলাকার মেহের জাবিন নামিয়া (১৯), সিলেটের শাহপরাণ(রহ:) থানার মুরাদপুর এলাকার মেয়ে নিপা আক্তার তানিয়া (১৯)।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ওসি মোঃ মিজানুর রহমান জানান,গ্রেফতার কৃতদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার নন এফআইআর নং-১৬, তারিখ- ২১/০১/২০২৫ খ্রিঃ, এস.এম.পিএ্যাক্ট-৭৭/১০৪ ধারা মোতাবেক প্রসিকিউশন দাখিল করে বিধি মোতাবেক আদালতে প্রে রণ করা হয়েছে।

Leave a comment