https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

আন্তর্জাতিক ডেস্ক ঃ॥বাংলাদেশে অন্তভর্তীকালিন ইউনূস সরকার কর্তৃক সংখ্যালঘু ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্যাতন, হত্যাকাণ্ড, বাড়িঘরে লুটপাট-ভাংচুর-অগ্নিসংযোগ এবং জননেত্রী শেখ হাসিনাসহ লাখ লাখ নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা, গণগ্রেপ্তার ও মানবতাবিরোধী সকল অপরাধের প্রতিবাদে গ্রীসে রাজধানী এথেন্সে বাংলা গ্রীস এডুকেশন সেন্টারে শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৫) বিকেলে প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গ্রীস আওয়ামী লীগের উদ্দোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি মান্নান মাতাব্বর ও সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার।
ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এমপি।
বিশেষ অতিথি ছিলেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম।

Leave a comment

Trending