
সিলেট প্রতিনিধি ঃ মাদকের করাল গ্রাস যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে পুরো বিশ্বে ।গবেষনায় দেখা গেছে দীর্ঘ মেয়াদে মাদক সেবনে ব্যক্তি কর্মক্ষমতা হারানোর পাশাপাশি মানসিক বিকারগ্রস্হ হয়ে পড়েছে।এতে করে শুধু একটি পরিবারই শুধু ধ্বংস হচ্ছে না সাথে সাথে একটি সমাজ ও রাষ্ট্র ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।মাদক বিরোধী অভিযান পুরো বিশ্বে চালানো হলে ও তা নিয়ন্ত্রন করা কঠিন হয়ে পড়েছে।সামাজিক সচেতনতা মাদক নির্মূলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন ।
সিলেটে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গোলাপগঞ্জের জামিল আহমদ (২৫) কে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। রোববার রাত সাড়ে ১২টার দিকে কোতোয়ালি থানাস্থ সোবহানীঘাট কাঁচাবাজার সংলগ্ন ফুলকলি দোকানের সামনে রাস্তার উপর হতে জামিল আহমদকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জামিল আহমদ গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ গ্রামের ফুরুক মিয়ার ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল হক। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

Leave a comment