
সুনামগঞ্জ প্রতিনিধি ঃ সারা দেশে আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার অব্যাহত রেখেছে বর্তমান অন্তভর্তীকালিন সরকারের আইন শৃঙ্খলা বাহিনী।
আজ সুনামগঞ্জের দিরাই উপজেলা যুবলীগ সভাপতি রঞ্জন কুমার রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে দিরাই পৌস সদরের থানা রোডে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে থাকে আটক করে দিরাই থানা পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করে দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, ‘গত বছরের ৪ আগস্ট বৈষম ছাত্র আন্দোলনের সময় সুনামগঞ্জ জেলা শহরে আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে আটক করা হয়েছে। তাকে সুনামগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Leave a comment