
নিউইর্য়ক প্রতিনিধি ঃ বিপুল উৎসাহ উদ্দীপনার মাঝে অনুষ্ঠিত হলো টেনেসি স্টেট আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ।মেমফিস শহরে অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন এখানকার সফল ব্যবসায়ী সম্মেলন কমিটির আহবায়ক সানাউল্লাহ সানি এবং সঞ্চালনায় ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা , বঙ্গবন্ধু সৈনিক মাসুদ হাসান তুর্ণ

সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান , প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক ডাঃ মুহাম্মদ আলী মানিক , মঞ্চে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি এম জহির ।
পবিত্র কোরান তেলোয়াত এবং শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতার পালনের মাদ্ধমে আলোচনা অনুষ্ঠান শুরু হয় ।আলোচনা অনুষ্ঠানের মাঝে ফজলুর রহমান হঠাৎ করে তার মুঠো ফোনে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সংযুক্ত করলে হলভর্তি বঙ্গবন্ধুর সৈনিকেরা উল্লাসে ফেটে পড়েন , নেত্রী নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং এই উদ্যোগ নেয়ার জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দক্ষিণ অঞ্চলের নেতাদের ধন্যবাদ জানান । পরে নেত্রীর দিকনির্দেশনামূলক দীর্ঘ ভাষণ সবাই মন দিয়ে শোনেন |
ডাঃ মুহাম্মদ আলী মানিকের সঞ্চালনায় এবং এম ফজলুর রহমানের সভাপতিত্বে সম্মেলনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয় ।এতে উপস্থিত কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে বিপুল করতালির মাধ্যমে টেনেসি স্টেট আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন সানাউললাহ সানি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাসুদ হাসান তূরনো । সহসাই ৫১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য তারা অংগীকার করেন ।
প্রেস বিজ্ঞপ্তি।

Leave a comment