
সিলেট প্রতিনিধি ঃ সিলেটের নেতৃত্বে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সিলেটের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিবকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন সিলেটের পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্ষমতার অপব্যবহার ও ছাত্রলীগের নেতাকর্মীদের কমিটিতে স্থান দেওয়ার অভিযোগে তাকে মঙ্গলবার রাতে অবাঞ্ছিত ঘোষণা করেন তারা।
রাতে প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলন করে গালিবকে সিলেটে অবাঞ্ছিত ঘোষণার পাশাপাশি ঘোষিত সিলেট মহানগর আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহিদ হাসান।
সূত্র ঃসাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ

Leave a comment