
আন্তর্জাতিক ডেস্ক ঃ সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী অনিল দাশ গুপ্তের স্মরণে ২২ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার বিকেলে জার্মানীর ফ্রাঙ্কফুর্টে সালবাও হলে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। জার্মান প্রবাসী স্বাধীনতার স্বপক্ষ শক্তি’র ব্যানারে জার্মান প্রবাসী বাঙালিদের উদ্দোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও জার্মান আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান আলম। সঞ্চালনা করেন, জার্মান আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম খালেদ।
সভায় ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা।
সভায় বিশেষ অতিথি ছিলেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী এবং সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শ্রী অনিল দাশ গুপ্তের সহধর্মিনী ক্রিষ্টিনা দাস গুপ্ত ও একমাত্র সন্তান মেয়ে নানা দাস গুপ্ত, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সহ-সভাপতি রুহী দাস সাহা, আশরাফুল আলম, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আজাদুর রহমান আজাদ, মকসুদ রহমান, মোহাম্মদ আয়াজ, শিবলু চৌধুরী, সর্ব ইউরোপীয় মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান খসরু, বীর মুক্তিযোদ্ধা মহসীন হায়দার মনি, জার্মান আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম পুলক, কামরুল হাসান সেলিম, ইউনুস আলী খান, হাকিম টিটু, তোফাজ্জল হোসেন ছিন্টু, জাহাঙ্গীর হোসেন, কাজী আসিফ হোসেন দ্বীপ, কাজী মাসুম প্রমুখ।

Leave a comment