https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

সিলেট প্রতিনিধি ঃ সিলেট সহ সারা দেশে ভারত থেকে চোরাই পথে পণ্য আনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিশ্টরা মনে করছেন । বিশেষ করে সিলেট ও সুনামগন্জ সিমান্ত দিয়ে চোরাকারবারীরা প্রতি সপ্তাহে ভারত থেকে বিভিন্ন সিমান্ত দিয়ে ভারতীয় পণ্য দেশে প্রবেশ করাচ্ছেন । বিজিবি প্রতি সপ্তাহে কোন না কোন পণ্যের চালান জব্দ করে যাচ্ছে ।এবার বিজিবি সিলেট অঞ্চল চোরাই পণ্যের আরেকটি বড় চালান আটক করলো ।

সিলেটের সীমান্তে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার ভারত থেকে চোরা পথে আনা পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) সিলেট জেলার বিভিন্ন সীমান্তে এ অভিযান চালায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় সোনালীচেলা, নোয়াকোট, বিছনাকান্দি, বাংলাবাজার, কালাসাদেক, সোনারহাট, প্রতাপপুর এবং ব্যাটালিয়ন সদরে ভারতীয় নিমেসুলাইড ট্যাবলেট, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াস, স্কিন সানরাইজ ক্রিম, প্রিমিয়াম মিল্ক লাচ্ছা সেমাই, কর্ণফ্লেক্স মিক্স, ট্যাং, ফ্যাশন হার্বস গোল্ড ক্রিম, পায়ের নূপুর, জিরা, মাল্টা, সুপারি, আঙ্গুর, গরু, চিনি, ছাগল এবং মদ জব্দ করা হয়।

Leave a comment

Trending