
গতকল্য মঙ্গলবার যুক্তরাজ্য সফররত সিলেট এম সি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিশিস্ট কমিউনিটি নেতা সিলেটের কৃতি সন্তান আব্দুল হাসিব মামুনের সাথে লন্ডন সিটির বেথনাল গ্রীন এলাকায় জান্নাহ গ্রীল রেস্টুরেন্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাসহ নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও আইসিটি ট্রাইবুনালে সকল অবৈধ বিচার প্রক্রিয়া বাতিল ,মব জাস্টিসের নামে খুন খারাফি বন্ধের দাবিতে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে স্ব সম্মানে দেশে ফিরিয়ে আনার চলমান আন্দোলন সংগ্রামকে আরও জোরদার করার লক্ষ্যে মত বিনিময় সভা ।



সাবেক ছাত্রনেতা ও এম সি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মখসুদুর রহমান মখসুদের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট সিটি মেয়র ও যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট -৩ আসনের মাননীয় সাংসদ ও সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব, যুক্তরাজ্যে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরী, সাবেক ছাত্রনেতা , সিলেট সিটি কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান, সাবেক ছাত্রনেতা ও ভিপি খছরুজ্জামান খসরু , যুক্তরাজ্য আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শাহ শামীম, আওয়ামীলীগের যুগ্ম প্রচার সম্পাদক লুৎফুর রহমান, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাবেক ছাত্রনেতা খসরুজ্জামান খসরু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়াদ আহমেদ সাদ,সাবেক এম সি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম আশরাফ ,লন্ডন মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান, সাবেক ছাত্রনেতা ও নিউহ্যাম আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবদুল বাছির, সুনামগন্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগ নেতা ফজলে রাব্বি স্বরন, সাবেক ছাএনেতা আতিকুর রহমান,সাবেক ছাত্রনেতা তমিজুর রহমান রন্জু ।



সাবেক সেনা কর্মকর্তা আবদুল আজিজ ফারুক, সাবেক ছাত্রনেতা মাসুদ আহমেদ জোয়ারদার, সাবেক ছাত্রনেতা ফখর উদ্দিন ফখর, সাবেক ছাত্রনেতা মখছুছ জোয়ারদার, সাবেক ছাত্রনেতা জুয়েল আহমেদ,সাবেক ছাত্রনেতা কামাল উদ্দিন সহ শত শত মুজিব সৈনিক।




Leave a comment