https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

লন্ডন প্রতিনিধি ঃ চার দিনের সফরে যুক্তরাজ্য পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১০ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি লন্ডন পৌঁছান।

এদিকে ড.ইউনুসের আগমন কে কেন্দ্র করে লন্ডনে সকাল থেকে ড. ইউনুস যে হোটেলে অবস্থান করবেন সেই হোটেলের সামনে বিক্ষোভ প্রদর্শন করছে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী।

যুক্তরাজ্য আওয়ামী লীগের দাবি দলীয় নেতাকর্মী ছাড়াও প্রবাসী বাঙালিরাও এ বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেছেন।তাদের হাতে ছিলো ড. ইউনুসের ছবি সম্বলিত বিভিন ব্যঙ্গাত্বক ফেস্টুন ও ব্যানার।

যুক্তরাজ্য আওয়ামী লীগের এক নেতা জানান ,ড. ইউনূস যেসব জায়গায় মিটিং করবেন, সেখানে বিক্ষোভ করবেন তারা। এ বিক্ষোভের মাধ্যমে আওয়ামী লীগ বর্তমান সরকারকে কড়া বার্তা দিতে চায়। একই সঙ্গে বিদেশে দলটির শক্তি জানান দিতে চায়।

অপর দিকে ড. ইউনুসকে স্বাগত জানাতে হোটেলর সামনে স্বল্প সংখ্যক প্রবাসীকেও দেখা যায় তাদের হাতে ছিলো এনসিপির ব্যানার ও ড. ইউনুসের ছবি।

Leave a comment

Trending