
লন্ডন প্রতিনিধি ঃ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক কেন্দ্রীয় নেতা, নিউইর্য়ক স্টেট আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিস্ট ব্যাংকার (সাবেক)যুক্তরাষ্ট্র প্রবাসী গোলাপগন্জের কৃতি সন্তান আব্দুল ওহাব জোয়ারদার মছুফ বলেছেন , আপনারা যারা দেশ প্রবাসে গোলাপগন্জবাসী রয়েছেন আপনাদের উচিত দল ও মতের উর্ধ্বে উঠে গোলাপগঞ্জের উন্নয়নে কাজ করা । তিনি গতকাল লন্ডনের হোইট চেপেলের আল হামরা রেস্টুরেন্টে তার সাথে গোলাপগন্জ উপজেলার বিশিস্ট কমিউনিটি নেতৃবৃন্দ ও রাজনীতিবিদদের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ কথাগুলো বলেন ।
এ সময় লন্ডনস্থ গোলাপগঞ্জের বিভিন্ন সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বিশিষ্ট কমিউনিটি নেতা ও রাজনীতিবিদ তমিজুর রহমান রন্জুর সভাপতিত্বে ও বিশিষ্ট কমিউনিটি নেতা মিসবাহ মাসুমের সঞ্চালনায় আর ও বক্তব্য রাখেন, কমিউনিটি নেতা ও বিশিষ্ট রাজনীতিবিদ সাদ আহমেদ সাদ , সাবেক ছাত্রনেতা খসরুজ্জামান খসরু , কমিউনিটি নেতা দেলোওয়ার হোসেন, জালাবাদ এসোসিয়েশনের যুক্তরাজ্য এর সাধারণ সম্পাদক আমিনূর রহমান জিল্লু ,বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট আব্দুল মোনিম জিহাদী কেরল , কমিউনিটি ব্যক্তিত্ব বদরুল ইসলাম বদরুল , আব্দুল আহাদ , সাবেক ছাত্রনেতা শাহজাহান আহমেদ , সাহেদ আহমেদ , কমিউনিটি ব্যক্তিত্ব মাসুদ আহমেদ জোয়ারদার , কামরুল ইসলাম সহ আরও অনেকে ।জনাব জোয়ারদার তার সাথে মতবিনিময় ও ঈদ শুভেচ্ছা বিনিময় করার জন্য সভার আয়োজন করায় আয়োজককারীদের কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন
উল্লেখ্য জনাব জোয়ারদার দুই সপ্তাহের ভ্রমনে আয়ারলেন্ড ও ইংল্যান্ড সফর করেন । তিনি গত বুধবার নিউইয়র্কে ফিরে আসেন ।

Leave a comment