https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

নিউইর্য়ক প্রতিনিধি ঃ যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস‍্য বাকসুর সাবেক ভিপি ড. প্রদ্বীপ রন্জন কর বলেছেন “ বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত অবৈধ ইউনুস সরকারের অবৈধ আদালত কর্তৃক ৬ মাসের রায় অভিলম্বে বাতিল ঘোষনা করতে হবে ।তিনি আজ যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও আওয়ামী পরিবার কর্তৃক তাৎক্ষণিক ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতির বক্তব্য দিতে গিয়ে উপরোক্ত কথা গুলো বলেন ।

জনাব ড. প্রদ্বীপ কর আরো ও বলেন , ড. ইউনুস নিজেই অবৈধ এবং এই অবৈধ সরকারের ঘটিত তথাকথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় বাংলাদেশের ১৮ কোটি মানুষ মেনে নিবে না ।তিনি বলেন , বাংলাদেশের মানুষ অচিরেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে ।

যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকীর পরিচালনায় উক্ত সমাবেশে আর ও উপস্থিত ছিলেন , ডা. মাসুদুল হাসান , যুক্তরাস্ট্র আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, যুক্তরাস্ট্র আওয়ামীলীগের সম্পাদক মন্ডলীর সদস্য এড. শাহ বখতিয়ার আলি , এম এ করিম জাহাঙ্গীর,জালাল উদ্দিন জলিল,কায়কোবাদ খান , হাকিকুল ইসলাম খোকন , নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিন আজমল , মহানগর সভাপতি রফিকুর রহমান রফিক , সাধারণ সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী, সহ সভাপতি সাখাওয়াৎ হোসেন চন্চল , নিউইর্য়ক স্টেট আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুল ওহাব জোয়ারদার , যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি নুরুজ্জামান সরদার , শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ , স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া জামান , দুলাল বিল্লাহ , যুবলীগ নেতা মিজানুর রহমান চৌধুরী, জয়নাল আবেদিন ,শহিদুল ইসলাম, দেলোয়ার মোল্লা,আতাউর রহমান তালুকদার ,মিসেস সারমিন ,তানভির কাওসার, বিশিষ্ট সাংবাদিক শাহ মুজিবুর রহমান জগন, ছাত্রলীগ নেতা হ্রদয় মিয়া ।

অনুষ্ঠান চলাকালীন সময়ে এসে যোগদান করেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সহ সভাপতি সামসু উদ্দিন আজাদ , সোলেমান আলী , দুরুদ মিয়া রনেল , খান সওকত, ফারুক হোসেন , এ জি এম সাজ্জাদ হোসেন ,শাহানারা বেগম ,শরিফ কামরুল হিরা,আশরাফ উদ্দিন, জনি শিকদার , এম এ হাসান ।

Leave a comment

Trending