https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

জাতীয় ডেস্ক ঃ পঞ্চগড়ের সদর উপজেলায় দেড় বছর বয়সী ছেলের গলায় ছুরি ধরে মাকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৫ জুলাই) বিকেলে ভুক্তভোগী নারীবাদী হয়ে পঞ্চগড় সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দুজনকে আসামি করে একটি মামলা করেছেন। এদিন সকালে পুলিশ উপজেলার জগদল বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার চারজন হলেন- সদর উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়নের জগদল বাজার এলাকার জনি ইসলাম (২৭) বিপ্লব হোসেন (২৫), মকছেদুল ইসলাম (৩৩) এবং সাতমেড়া ইউনিয়নের বদিনাজোত এলাকার সাদেকুল ইসলাম (২৮)।

Leave a comment

Trending